প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী জেলা শহরে গতকাল মঙ্গলবার নানা আয়োজনের মধ্যে দিয়ে ছাত্র ইউনিয়নের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে পুনর্মিলনীর আয়োজন করা হয়। শহরের খলিফাপট্টিতে স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি শিবনাথ কুমার বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির জেলা সাধারণ সম্পাদক আবদুল হালিম। এতে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবুল কালাম, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সুনীল কুমার বিশ্বাস, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব রহমান প্রমুখ।