প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নীলকণ্ঠ আবৃত্তি পরিষদের নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শিল্পকলা একাডেমি চত্বরে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সংগঠনের সভাপতি আবদুল বারীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা কে এম আরিফ-উজ-জামান, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তামান্না রহমান প্রমুখ।