প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী শহরের শ্রীশ্রীজগন্নাথ মন্দিরে গতকাল বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ১১টি শাখা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা কমিটির সভাপতি বরেন সান্যাল। সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আবদুস সাত্তার। বক্তব্য রাখেন বিপ্লব কুমার বর্মন, হরিশংকর সাহা, গোবিন্দ বাগচি, চন্দন কুমার দাস, গৌরদাস রায় চৌধুরী, সুবোধ চন্দ্র সরকার, বীরেন দাস, নিমাই ঘোষ প্রমুখ।