প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একটি হোটেলে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ও জেলা শাখার আহ্বায়ক জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, আবুল কাসেম, জেলা বিএনপির উপদেষ্টা শামসাদুল আখতার শামীম প্রমুখ।