প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন শোভাযাত্রা, আলোচনা সভা, বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান শুরু হবে। দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন উপাচার্য রফিকুল আলম বেগ। সকালে শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হবে ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিটি আবাসিক হলে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।