প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রেসক্লাবের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা ও আলোচনা সভা। গত শুক্রবার রাতে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরল হক, সহসভাপতি স্বপন কুমার দে, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, যুগান্তর-এর জেলা প্রতিনিধি ও সদস্য মিজানুর রহমান, মানবকণ্ঠর আসাদুজ্জামান, রংপুর বেতার ও সংবাদ-এর প্রতিনিধি প্রভাষক আলী আখতার গোলাম কিবরিয়া প্রমুখ।