প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবসরপ্রাপ্ত সেনা ও মুক্তিযোদ্ধা কল্যাণ সমবায় সমিতির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে অবসরপ্রাপ্ত সেনা ও মুক্তিযোদ্ধা কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম, কুড়িগ্রাম সশস্ত্র বাহিনী বোর্ডের প্রধান চিকিৎসক নাছির উদ্দিন প্রমুখ। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মজিদ সরকার।