প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কর্মসূচির মধ্য দিয়ে সৈয়দপুরে গতকাল রোববার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সন্ধ্যায় শহরের সাহেবপাড়ায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠীর সৈয়দপুর শাখার সভাপতি শাহ্ মো. আমির আলী আজাদ। আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুজ্জামান জোয়ারদার, উদীচী সৈয়দপুর শাখার সম্পাদক শফিউল ইসলাম প্রমুখ। এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। শেষে ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।