প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের মদনমোহন কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত শিক্ষাবিষয়ক সংগঠন ‘মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রুপ স্টাডি’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় নগরের জিন্দাবাজার এলাকার একটি রেস্তোরাঁ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম। এতে মদনমোহন কলেজের অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, মিজানুর রহমান ও প্রভাষক আজিজুল হক বক্তৃতা করেন। আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়কারী মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও মো. এনামুল ইসলামের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।