প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে গণপ্রকৌশল দিবস ’১৪ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল শনিবার পালিত হয়েছে। এ উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়। শহরের সাহেবপাড়ায় সংগঠনের কার্যালয়ে ওই সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শাহ্ মো. আমির আলী আজাদ। সভাপতিত্ব করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সৈয়দপুর শাখার সভাপতি নুরুজ্জামান জোয়ারদার। বক্তব্য দেন সংগঠনের সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক মো. মোনায়মুল হক, সহসভাপতি শামীম নেওয়াজ, সাইফুল ইসলাম, আরিফুর রহমান, মোশাররফ হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন আবদুস সামাদ।