প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে গতকাল রোববার লাঠি বাঁশি সমিতির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস সালাম, সহসভাপতি সাদেক আলী, গিয়াস উদ্দিন পাঠান, মাহফুজুর রহমান, শহিদুল ইসলামসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আবদুস সালাম বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজি বেড়ে যাওয়ায় ১৯৯৯ সালে স্থানীয় ব্যবসায়ীরা প্রতিরোধ সংগ্রাম পরিষদ গঠন করেছিলেন। সংগঠনের সদস্যরা সন্ত্রাসীদের মোকাবিলায় হাতে লাঠি ও মুখে বাঁশি ব্যবহার করতেন। এ কারণে সংগঠনটি লাঠি-বাঁশি হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করে।