প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার শোভাযাত্রা, আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘উন্নত দেশের সারিতে স্থান হবে ’৪১-এ’ স্লোগান সামনে রেখে অর্থনীতি বিভাগ শোভাযাত্রাটি বের করে। পরে বিভাগীয় প্রধান ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন একুশে পদক পাওয়া রবীন্দ্রগবেষক ও অর্থনীতিবিদ অধ্যাপক সনৎ কুমার সাহা। অনুষ্ঠানে সনৎ কুমার সাহাকে সম্মাননা দেওয়া হয়।