প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্‌কন) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুধী সমাবেশ ও আলোচনা সভা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইস্‌কনের জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। রায়েরকাঠী ইস্‌কন মন্দির উন্নয়ন কমিটির সভাপতি গৌর রায় চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সোহরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আহমদ মাইনুল হাসান। বক্তব্য দেন ইস্‌কনের জার্মানি শাখার সদস্য দেবকী দেবী দাসী প্রমুখ।