প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার গাইবান্ধা শহরের পৌর শহীদ মিনার চত্বরে সমাবেশ হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি সরদার শাহীদ হাসান। বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক মণ্ডল, পৌরসভার মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমারুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব প্রমুখ। এর আগে একটি শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। গাইবান্ধা প্রতিনিধি