প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিরাপদ সড়ক চাই’-এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জায়েদুল আলম। সংগঠনটির টঙ্গিবাড়ী উপজেলা সভাপতি এম জামাল হোসেন মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলার পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আবদুল ওয়াহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল হক পাটোয়ারি, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) মো. আবুবক্কর সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহাত খান, মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মানিক মিয়া বাচ্চু প্রমুখ।