প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। ‘দেশপ্রেম, মানবকল্যাণ, সততা ও নিরপেক্ষতায় আমরা সংশপ্তক’ স্লোগান সামনে রেখে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নুরমহল আশরাফী। ন্যাচার সার্ভিস অ্যাসোসিয়েশনের (নাসা) নির্বাহী পরিচালক মনিরুজ্জামান সোহেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দা নওশিন পর্নিনী।