প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ছাত্র মৈত্রীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে ছাত্রসমাবেশ হয়েছে। গতকাল দুপুর ১২টায় ব্রজমোহন কলেজের জিরো পয়েন্টে এ সমাবেশ হয়। ছাত্র মৈত্রী কলেজ শাখা সভাপতি ইমরানুর নীরবের সভাপতিত্বে সমাবেশে ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শামিল শাহরোখ, বরিশাল মহানগরের সদস্য আল মামুন, ব্রজমোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক জয় চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক ইমরান খান প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, দেশে জঙ্গি তৎপরতার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চলছে। গণমুখী একটি শিক্ষাব্যবস্থা প্রণয়ন করলে সাম্প্রদায়িক চিন্তা থেকে মুক্ত থাকবে ছাত্রসমাজ। বরিশাল অফিস