প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বৃহস্পতিবার উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য এম অহিদুজ্জামান। অ্যাসোসিয়েশনের সভাপতি তারেক মো. রাশেদ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মো. মমিনুল হক। অনুষ্ঠানে অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।