প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইলেকট্রিশিয়ান কল্যাণ সংঘের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সংগঠনের কার্যালয়ের সামনে সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাফরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফিরোজ আহম্মেদ, মাহমুদ হোসেন, তোফায়েল আহম্মেদ, মারুফ রহমান, মোখলেছার রহমান, শামীম আকতার প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।