প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ–এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার শোভাযাত্রা, আলোচনা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টায় পত্রিকার কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে পুলিশ পার্কে সাহিদুজ্জামান টরিকের সভাপতিত্বে আলোচনা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার, সাংসদ আলী আজগার টগর, বিজিবির পরিচালক লে. কর্নেল আমির মজিদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বক্তব্য দেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি