প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শ্রমজীবী জনতার সাথে একাত্ম হও’ স্লোগান সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিপ্লবী ছাত্রমৈত্রীর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সংগঠনটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গ্রন্থাগারের পেছনে এসে সমাবেশে মিলিত হয়। বিপ্লবী ছাত্রমৈত্রী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ফয়সাল ফারুক, সাবেক সহসভাপতি আনিন্দ্য আরিফ প্রমুখ। এ সময় প্রগতিশীল ছাত্রজোট, সাংস্কৃতিক জোট ও বিপ্লবী ছাত্রমৈত্রীর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি