প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওরে নবীন ওরে আমার কাচা, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা’—এ স্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে যুগান্তর সাংস্কৃতিক সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লোকনৃত্য প্রতিযোগিতা, আলোচনা সভা, সংগীতানুষ্ঠান, নাটক। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মলয় কুমার কুণ্ডু। বক্তব্য দেন অধ্যাপক মুনশি হাফিজুর রহমান, সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ বরুণ বিশ্বাস, অধ্যাপক রবিউল ইসলাম, আসলাম খান, সাংবাদিক শামীমুল ইসলাম প্রমুখ। সন্ধ্যায় ঝিনাইদহের অঙ্কুর নাট্য একাডেমি কর্তৃক নাটক মুজিব মানে মুক্তি এবং যুগান্তর সাংস্কৃতিক সংসদের নাটক জন্তু মঞ্চস্থ হয়।