প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা থেকে প্রকাশিত মতলবের জনপদ নামে একটি সাপ্তাহিক পত্রিকার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ওই পত্রিকার মতলব বাজারের কার্যালয়ে এসব কর্মসূচি পালিত হয়। সকাল ১০টায় পত্রিকার সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সভাপতিত্বে ও প্রতিবেদক গোলাম হায়দার মোল্লার সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম।