প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা সদর উপজেলায় ভোরের আলো শরীরচর্চা সংস্থার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার ইসলামিয়া উচ্চবিদ্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে উত্তরবঙ্গ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল জব্বার। বক্তব্য দেন গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সাংসদ আবদুর রশিদ সরকার, ভোরের আলো শরীরচর্চা সংস্থার সাধারণ সম্পাদক সহিদুল হক, সদস্য মির্জা হাসান ও আবদুল লতিফ হক্কানী, কলেজশিক্ষক আবদুল মান্নান ও গোলাম হোসেন, ব্যবসায়ী সোলায়মান হোসেন ও আবু রায়হান চাকলাদার, জাহাঙ্গীর কবির, তুহিন দেওয়ান প্রমুখ।