প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে গত রোববার রাতে জেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোমিনুর রহমান। সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য দেন পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী। পরে শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।