প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল শুক্রবার উদ্যাপিত হয়। জেলা প্রেসক্লাবে এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি শাহীনুর হায়দার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন। বক্তব্য দেন জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা, প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা, চেম্বার সভাপতি ইয়াকুব হোসেন মালিক, সংঘের সাধারণ সম্পাদক ময়নুল হাসান প্রমুখ। এ বছর লেখক সংঘ তিন গুণীজনকে সম্মাননা দেয়। তাঁরা হলেন মাহবুব হোসেন, মো. আব্দুল গফুর ও সুরেশ কুমার আগরওয়ালা।