প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে সিপিবির জেলা কমিটি শহরের রেলওয়ে স্টেশন চত্বরে সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, দেশের আন্দোলন-সংগ্রামের ইতিহাসে সিপিবির উজ্জ্বল অংশগ্রহণের ইতিহাস রয়েছে। সিপিবি দেশের মানুষের আস্থা অর্জনের জন্য রাজনীতি করে। খেটে খাওয়া শ্রমিকদের অধিকার আদায়ে দলটির ভূমিকা অনন্য। প্রগতিশীল দল হিসেবে সাম্রাজ্যবাদ ও শোষণের বিরুদ্ধে সোচ্চার সিপিবি। পরে রেলওয়ে স্টেশন চত্বর থেকে লাল পতাকা মিছিল বের করা হয়।