প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার স্বাশিপ নওগাঁ জেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। বেলা ১১টায় শহরের কেডির মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে আস্তানমোল্লা কলেজ মিলনায়তনে স্বাশিপ নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক আবু নাসের আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা হয়। বক্তব্য দেন জেলা কমিটির সদস্যসচিব আছলাম উদ্দিন, সদস্য লুৎফর রহমান, স্বাশিপ সদর উপজেলা কমিটির সভাপতি মাহবুবুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, আস্তানমোল্লা কলেজের অধ্যক্ষ ফজলুল হক প্রমুখ। নওগাঁ প্রতিনিধি