প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে বগুড়ার শেরপুর থেকে প্রকাশিত সাহিত্য ভাবনার ছোট কাগজ অপরাজিতর সপ্তম প্রতিষ্ঠবার্ষিকী। শহরের বাসস্ট্যান্ডে পত্রিকার কার্যালয়ে ওই অনুষ্ঠানে ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, গাইবান্ধা ও বগুড়ার ২০ জন কবি-সাহিত্যিক অংশ নেন। অপরাজিতর সম্পাদক নাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কবি অর্ণব আশিক, বিশেষ অতিথি কবি সরোজ দেব ও রওশন ঝুনু। কবিতা পাঠ করেন কবি রহমতুল বারী, শামছুন নাহার, মুন্নি ইয়াসমিন, লতিফ আদনান, হাদিউল হৃদয়। বক্তব্য দেন সেলিনা সুলতানা, শিবলী মোকতাদির, ইসলাম রফিক, কাউন্সিলর রেজাউল করিম প্রমুখ। মাহমুদ কামালকে ‘অপরাজিত সাহিত্য সম্মাননা ও প্রত্যয় হামিদকে ‘লিটলম্যাগ সম্মাননা-২০১৭’ দেওয়া হয়।