প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নিয়মিত ব্যায়াম করুন, শরীর ও মন সুস্থ রাখুন’ স্লোগান সামনে রেখে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জেলা জিমনেসিয়াম ক্লাবের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকাল আটটার দিকে ওয়াপদা এলাকায় অবস্থিত জিমনেসিয়ামের কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় (ওয়াপদা) থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। ক্লাব সভাপতি আবদুল মোতালেবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।