প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ২০ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্র জানায়, দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে নয়টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হবে। পরে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে রায়সাহেব বাজার ও বাহাদুর শাহ পার্ক এলাকায় শোভাযাত্রা হবে। সন্ধ্যায় বিজ্ঞান অনুষদ চত্বরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উপাচার্য মীজানুর রহমান বলেন, দিবসটি উপলক্ষে আজ বাংলাবাজারে ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল’-এর নির্মাণকাজের উদ্বোধন করা হবে। ২০০৫ সালের ২০ অক্টোবর কলেজ থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানটি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক|