প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে নাট্যলোকের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার এ উপলক্ষে সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রতাপ চন্দ্র সাহা। আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি নাট্যকার ঝুনা চৌধুরী, মহাসচিব আক্তারুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দীন প্রমুখ। এ উপলক্ষে ২১ নভেম্বর থেকে সিরাজগঞ্জ ভাসানী মিলনায়তনে সাত দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি