প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। দুপুরে বৃষ্টি উপেক্ষা করে শহরের আলীমাবাগ এলাকা থেকে শোভাযাত্রা বের করেন তাঁরা। পরে শহরের আলফাত স্কয়ার এলাকায় সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক শাহজাহান, জেলা বিএনপির নেতা নাদীর আহমদ, আবুল মনসুর শওকত, স্বেচ্ছাসেবক দলের নেতা কামাল আহমদ, আবদুল আলীম, আমির হোসেন, ছাত্রদলের শফিকুল হক প্রমুখ।