প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে মুক্তিবাহিনী গঠনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা কমান্ডার এম ও গনির সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে অংশ নেন মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, ডেপুটি কমান্ডার শফিকুর রহমান, আবদুল্লাহ মিয়া প্রমুখ। ১৯৭১ সালের ২০ এপ্রিল তৎকালীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি প্রয়াত সাংসদ শওকত মোমেন শাহজাহানের নেতৃত্বে ১০ জন ছাত্র সখীপুরে প্রথম মুক্তিবাহিনী গঠন করেন।