পাবনার নগরবাড়ী ঘাটসংলগ্ন হরিনাথপুর এসইএসডিপি মডেল হাইস্কুলের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী গত শনিবার উদ্যাপিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
অনুষ্ঠানে ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট দেওয়া হয়। অতিরিক্ত সচিব ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বাবলু কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে পাবনার জেলা প্রশাসক আশরাফ উদ্দিন আহমদ, পুলিশ সুপার আলমগীর হোসেন, সাংবাদিক নেতা খায়রুজ্জামান কামাল প্রমুখ বক্তব্য দেন।
দিনের শুরুতে জাতীয় পতাকা ও স্কুলের পতাকা উত্তোলন ও পায়রা অবমুক্ত করা হয়। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ খন্দকার আজিজুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বাতেন। বিজ্ঞপ্তি।