প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে ১৮ বিজিবি ব্যাটালিয়নের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্যাটালিয়ন চত্বরে পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান ৪১ পাউন্ডের কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু করেন। অনুষ্ঠানের শুরুতে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা জাহান, ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল দেওয়ান মোহাম্মদ লিয়াকত আলী, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহাম্মদ, ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুষার বিন ইউনুস, ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জি এম সারোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।