প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার ঐতিহ্যবাহী আবৃত্তি সংগঠন কণ্ঠবীথি মিলনমেলা, শোভাযাত্রা, আবৃত্তিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। সকালে আছাদুজ্জামান মিলনায়তনে নতুন-পুরোনো কর্মীদের প্রীতিসম্মিলন অনুষ্ঠিত হয়। বিকেলে শহরে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সন্ধ্যায় শুরু হয় আবৃত্তি অনুষ্ঠান। কণ্ঠবীথির সদস্যদের পরিবেশনার পর মঞ্চে আসেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট আবৃত্তিশিল্পী সৌরেন চট্টোপাধ্যায়। তিনি ঘণ্টাব্যাপী রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে সমসাময়িক কবিদের বিভিন্ন কবিতা আবৃত্তির মাধ্যমে দর্শকদের বিমোহিত করেন। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ