প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলার বেথুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত সোমবার ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কামরুল লায়লা জলি। তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান প্রমুখ।