প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগঠনের সাবেক নেতা এবং মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুকে প্রধান করে ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের জাতীয় কমিটি ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। আগামী ২৬ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হবে। সংবাদ সম্মেলন শেষে আবদুল মতিন নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন।