প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে নীলকণ্ঠ আবৃত্তি পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল আলোচনা সভা, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও শিশুতোষ নাটক। পরিষদের সভাপতি আবদুল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সদস্য আমিনুল হকসহ অনেকে বক্তব্য দেন। ২০০৯ সালে গঠিত হয়ে আবৃত্তি কমর্শালা, নিয়মিত আবৃত্তি প্রশিক্ষণ ও বিভিন্ন জাতীয় দিবসে অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটি জনপ্রিয়তা পায়।