প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সকাল সাড়ে আটটায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য আবদুল হাকিম সরকার। বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন সহ-উপাচার্য মো. শাহিনুর রহমান। একই সময়ে আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষরা নিজ নিজ হলে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবন চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য ও সহ-উপাচার্য। শোভাযাত্রা শেষে প্রশাসন ভবন চত্বরে আলোচনা সভা হয়।