প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে গতকাল বৃহস্পতিবার ২৯ বিজিবি ব্যাটালিয়নের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। বেলা তিনটার সময় ২৯ বিজিবি সদর দপ্তরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করেন দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. জাকির হোসেন। অনুষ্ঠানে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কোরবান আলী, ২৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর এ কে এম হাসিবুল নবী, ফুলবাড়ীর ইউএনও মো. এহেতেশাম রেজা, ফুলবাড়ী থানার ওসি মো. মোকছেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে ২৯ বিজিবি ব্যাটালিয়নের সৈনিক, পদস্থ কর্মকর্তা, কর্মচারী, সুধীজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।