প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল সোমবার টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬তম বর্ষপূর্তি উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে প্রশাসনিক ভবনের সামনে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিন কর্মসূচির উদ্বোধন করেন। সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন।