প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরের সাংস্কৃতিক সংগঠন সৃষ্টি আবৃত্তি ও অভিনয় প্রশিক্ষণকেন্দ্রের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শনিবার আলোচনা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। সংগঠনের সভাপতি সামিনা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বিজন সেন রায়, জেলা শিল্পকলা একাডেমির সহসাধারণ সম্পাদক দেবদাস চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সংগীতে দেবদাস চৌধুরী ও শাহানা বেগম, নৃত্যে তুলিকা ঘোষ চৌধুরী এবং অভিনয়ে অবদান রাখায় শাহিনা চৌধুরীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।