প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে বাংলাদেশ ছাত্রমৈত্রীর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে সেখান থেকে র্যালি বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি পুনরায় শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। সেখানে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদবিরোধী আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রমৈত্রীর সভাপতি রনজন রায়।