প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে গতকাল মঙ্গলবার বাংলাদেশ কৃষক লীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু সড়কের জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। 

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে জেলা কৃষক লীগের সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ দবিরুল ইসলাম। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পবারুল ইসলাম, জেলা মহিলা লীগের আহ্বায়ক দ্রৌপদী দেবী আগরওয়ালা প্রমুখ।