প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমকালের আঙিনায় আড্ডা ও আপ্যায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবম বর্ষ শুরুর দিনটিতে গত শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে সমকাল।
রাজধানীর ১৩৬ তেজগাঁওয়ের প্রধান কার্যালয়ে কেক কেটে শুরু হয় মূল অনুষ্ঠান। সমকালের আঙিনায় আড্ডা আর আপ্যায়ন চলে দিনভর। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ সমাজের গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার এবং প্রকাশক এ কে আজাদসহ সমকাল পরিবারের সদস্যরা অতিথিদের স্বাগত জানান।