প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য র্যা লি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের পুরোনো ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যা লি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি সুকণ্ঠ দেব শর্ম্মা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন আইডিইবির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবুল হোসেন। বক্তৃতা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, মুন্সী আবু জাফর প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ