প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলায় শেরপুর সংস্কৃতি পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর বিজ্ঞান ও কারিগরি মহিলা কলেজ চত্বরে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবি মুহম্মদ রহমতুল বারী সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন সাহিত্য পত্রিকা অরণির সম্পাদক, কবি ও গল্পকার মাহমুদ কামাল। অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি অর্ণব আশিক। এতে ছোট কাগজ মুক্তর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রবন্ধে মিনতি কুমার রায়, গদ্যে শিবলী মোকতাদির, কবিতায় খৈয়াম কাদের ও এস এম মামুন জাহান, শিশুসাহিত্যে শামছুন নাহার, সাংবাদিকতায় নিমাই ঘোষ, ক্রীড়ায় রবিউল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মোছা মোরশেদা খাতুনকে শুভেচ্ছা সম্মাননা দেওয়া হয়।