প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭৩ সালের ২৩ আগস্ট প্রতিষ্ঠিত বিপ্লবী ধারার ছাত্রসংগঠন জাতীয় ছাত্রদল ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে গতকাল বুধবার। এ উপলক্ষে সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে সমাবেশে মিলিত হয়। সংগঠনের শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে জাতীয় ছাত্রদলের সাবেক জেলা সভাপতি শাহিন আলম, বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি প্রদীপ দত্ত, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক সাদেক মিয়া বক্তৃতা করেন।